Top Ad Space
Potential IT Theme https://pttheme.blogspot.com/2022/10/blog-post.html

আদা খাওয়ার উপকারিতা ও অপকারিতা ২০২৩ (সতর্ক হন!)

Title Ad Space
কাঁচা আদা আমাদের সুপরিচিত একটি ভেষজ উপকরণ। আদা মূলত তরকারি বা মসলা হিসেবেই ব্যবহৃত হয়। তবে মসলা হিসেবে ব্যবহৃত হলেও আদা কিন্তু কাঁচা খাওয়া যায়, চা এর সাথে খাওয়া যায়। 
আদা খাওয়ার উপকারিতা - আদা খাওয়ার ক্ষতিকর দিক
যেভাবেই খান না কেন আদা কিন্তু একটি উপকারী খাদ্যবস্তু। উপকারী ভেষজ হিসেবে এর অনেক নাম ডাক। নানা ধরনের ভিটামিন ও দেহের জন্য প্রয়োজনীয় খনিজ ও পুষ্টি উপকরণে ভরপুর একটি ভেষজ আদা। আজ আমরা কাঁচা কাঁচা আদা খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানবো।

আদা কি? - আদার উপাদান সমূহ

প্রতি ১০০ গ্রাম আদায় থাকে ৮০  ক্যালরি শক্তি,কার্বোহাইড্রেট ১৭ গ্রাম,ফ্যাট .৭৫ গ্রাম,পটাশিয়াম ৪১৫ মিলিগ্রাম এবং ৩৪ মিলিগ্রাম ফসফরাস।

কাঁচা আদাকে (ginger) মূলত মসলা হিসেবেই ব্যবহার করা হয়। কাজেই আদাকে মসলা-ই বলা যায়। মসলা হলেও এর রয়েছে নানাবিধ ভেষজ গুনাগুণ। নানা রোগ নিরাময়ে এবং পুষ্টি গুণে এর বিকল্প নেই বললেই চলে। চমৎকার এক ভেষজ ওষধি হিসেবে প্রাচীন যুগ থেকেই এর ব্যবহার রয়েছে। আদাতে আছে ভিটামিন এ, ভিটামিন সি (প্রচুর পরিমাণে), ভিটামিন ই এবং ভিটামিন বি কমপ্লেক্স।

এছাড়াও আছে ম্যাগনেসিয়াম, ফসফরাস, সিলিকন, সোডিয়াম, আয়রন, দস্তা, ক্যালসিয়াম, বিটা ক্যারোটিন জাতীয় খনিজ উপাদান। এ সকল উপাদান দেহের জন্য খুবই প্রয়োজনীয় ও উপকারী।

কাঁচা আদা খাওয়ার উপকারিতা

আমরা সবাই আদা ব্যবহার করে থাকি। তবে আদার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে খুবই কম জেনে থাকি।এই পোস্টের দ্বারা আমরা শেয়ার করবো আদা সম্পর্কে কিছু বেসিক নলেজ।

সিজনাল হালকা রোগে আদা

আদাতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ‍উপাদান,যা শরীরের রোগজীবাণু ধ্বংস করে থাকে। হালকা জ্বর জ্বর ভাব,মাথা ব্যথা ও গলাব্যথা দুর করে থাকে আদা। কাশি ও হাঁপানিতে আদা ও মধুর মিশ্রণ বেশ উপকারি।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

আদা সেবনে আমাদের দেহের রোগ প্রতিরোদ ক্ষমতা বাড়ায়।গবেষনায় দেখা গেছে, আদার রস দাঁতের মাড়িকে শক্ত করে,দাঁতের ফাঁকে জমে থাকা লুকানো জীবাণুকে ধ্বংস করে।

শরীরের ব্যথা দূর করে

আদা হল ব্যথানাশক যা শরীরের প্রায় প্রতিটি হাড়ের জোড়ায় প্রচুর ব্যথা হয়। এই ব্যথা আদা দুর করে থাকে।কাচাঁ আদা এক্ষেত্রে বেশ কার্যকরি, এতে আদার পুষ্ঠিগুন থাকে বেশী। আমাদের শরীরের যেকোনো ধরনের ব্যথায় আদা কাজ করে টনিকের মতো।

ক্ষত শুকাতে আদা

দেহের কোথাও ক্ষত থাকলে তা খুব দ্রুত শুকাতে সাহায্য করে আদা।এতে রয়েছে অ্যান্টি  ইনফ্ল্যামেটরি,যা কাটাছেঁড়া ও ক্ষত দ্রুত ভালো করে থাকে।

বাতের ব্যথা, ডায়াবেটিস ও মাইগ্রেনের সমস্যায়

আদাতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। আমরা জানি ক্যালসিয়াম মানবদেহের হাড়কে মজবুত করে। ফলে বাতের ব্যথা দূর হয়। তাই যাদের বাত ব্যথার সমস্যা তারা নিয়মিত এটি খান। এতে বাত ব্যথা কমবে।

মাইগ্রেনের ব্যথা ও ডায়াবেটিসজনিত কিডনির জটিলতা আদা দুর করে থাকে। গর্ভবর্তী মায়েদের সকাল বেলা,বিশেষ করে গর্ভধারণের প্রথম দিকে শরীর খারাপ লাগে। কাচাঁ আদা এ সমস্যা দুর করে থাকে।

বমি বমি ভাব দূর করে থাকে

সাধারণত যানবাহনে চলার সময় অনেকে আছেন অস্বস্তিতে ভোগেন বা গাড়িতে চড়ার সময় বমি হয়। এই বমি বমি ভাব দূর করতে আদা ভালো কাজ করে থাকে। বমি ভাব আসলে আদা চিবিয়ে খেতে পারেন। এতে বমি ভাব দূর হয় সাথে মুখের স্বাদও বাড়ে।

পেটের সমস্যায় ও গ্যাস্ট্রিকে

পেটের পীড়ায় আদা হল আদর্শ পথ্য।খাবারের গুনাগুন আমাদের শরীরের বিভিন্ন অংশে পৌঁছে দিতে আদা সক্রিয় ভূমিকা রাখে।আদা হজমে সহয়তা করে। খাওয়ার পরে পেটব্যথা সমস্যায় আদা কাজ করে। আমাদের পেটের ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধে আদা ভূমিকা রাখে।

পাশাপাশি এটি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্ট পেটের পেশি শিথিল করে, ফলে গ্যাস্ট্রিকের সমস্যাও দূর হয়। তাই গ্যাস্ট্রিকের সমস্যা হলে কাঁচা আদা খেতে পারেন।

ফুসফুসের সংক্রমণরোধ

ফুসফুসের যে কোন ধরণের সাধারণ রোগে আদা প্রতিরোধী ভূমিকা রাখে। সর্দি,কাশি,শ্বাস-প্রশ্বাসের মতো সকল সাধারণ সমস্যা আদা দূর করে থাকে।

মাসিকের ব্যথা কমাতে

কি অবাক লাগছে? আদাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। যা মেয়েদের মাসিকের ব্যথা কমাতে খুবই কার্যকর। কাজেই নারীদের মাসিকের সময় অসহ্য ব্যথায় আদা চা খেলে উপকার হবে। এতে করে মাসিকের ব্যথা দ্রুত উপশম হবে।

মলমূত্রজনিত সমস্যায়

আদা মলমুত্র সংক্রান্ত যেকোনো রোগের বিরুদ্ধে দারুণ টোটকা। আদায় থাকা ভিটামিন-বি৬ মলমূত্র জনিত সমস্যা দূর করে। শুধু তাই নয় আমাশয় জাতীয় সমস্যায়ও এটি বেশ কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে।

রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে

আদা রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কাজ করে। তাছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণে এটির ভূমিকা রয়েছে। যার দরুণ হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমে যায়। এটিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা হৃৎপিণ্ডের জন্য খুবই ভালো।

আশা করি আপনি কাঁচা আদা খাওয়ার উপকারিতা কি তা বুঝতে পেরেছেন। এতক্ষণ আমরা কাঁচা আদার উপকারিতা নিয়ে আলোচনা করেছি। আপনারা ইতোমধ্যে জেনেছেন কাঁচা আদা খেলে কি হয়। 

আদা ও মধু খাওয়ার উপকারিতা

আদা ও মধু খাওয়ার নানা উপকারিতা রয়েছে যা বলে শেষ করা যাবে না। আদা ও মধু একসাথে খেলে আপনার ঠাণ্ডা বা সর্দি সারতে বাধ্য। এজন্য এক টেবিল চামচ মধুর সাথে কয়েক ফোঁটা আদার রস মিশিয়ে খেয়ে নিন। 

অনেক সময় আমাদের আম্মু-আব্বু বলে থাকেন সারা শরীরে ব্যথা! আমরা চাইলে আদা, লেবু ও মধু নিয়ে চা বানিয়ে খাওয়াতে পারি। কারণ এটি শরীরের ব্যথা দূর করতে দারুণ এক প্রতিষেধক। 

মধুর সাথে আদা মিশিয়ে খেলে ক্যান্সারের ঝুঁকি অনেক কমে যায়। কারণ আদা ও মধুতে রয়েছে ভাল পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের ক্ষতিকারক উপাদান বের করে দেয়। 

আদার উপকারিতা চুলের জন্য

আদা চুল পড়া কমানোর পাশাপাশি চুলের সৌন্দর্য বৃদ্ধিতে দারুণ কাজ করে। আদাতে বিদ্যমান ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস ও অন্যান্য উপকারি উপাদান ফলিকেলের পুষ্টির ঘাটতি দূর করে। ফলে স্বাভাবিকভাবেই চুলের গোড়া মজবুত হয়ে ওঠে। 

আমরা আগেই জেনেছি আদায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট। অন্যদিকে আমাদের চুলে ব্যাকটেরিয়ার প্রভাবে খুশকি হয়। কাজেই যদি ২ চা চামচ আদার রসের সাথে ৩ চা চামচ তিলের তেল এবং আধা চা চামচ লেবুর রস মিশিয়ে ৩০ মিনিট মাথায় দিয়ে রাখি তাহলে খুশকি সব চলে যাবে। 

আদা খাওয়ার সঠিক নিয়ম

আমাদের গ্রামে প্রচলিত একটি প্রবাদ আছে তা হলো "আদা সকল রোগ নিরাময়ে দাদা"। সামান্য লবণ (উচ্চ রক্তচাপ হলে খাবেন লাগবে না) দিয়ে কাঁচা আদা চিবিয়ে খেলে আহারে রুচি আসে। 

প্রতিদিন দু'বেলা এক চা–চামচ করে আদার রস, লেবুর রস ও মধু এক কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মত করে খেলে কাশি ও কফ দূর হয়। সমপরিমাণে আদা, মধু ও আমলকীর গুঁড়া একসঙ্গে মিশিয়ে রেখে প্রতিদিন তিনবার চা হিসেবে খেলে উপকারে আসবে।

ছোলা ও আদা খাওয়ার উপকারিতা

ছোলা উচ্চ প্রোটিন সমৃদ্ধ একটি খাবার। ছোলার সাথে কয়েক কুঁচি আদা খেলে সারাদিনের অবসাদ নিমিষেই দূরীভূত হবে। এছাড়া আমরা জেনেছি যে আদা যে কোন রোগের বিরুদ্ধে কার্যকর। 

সন্ধ্যাবেলায় নাস্তা হিসেবে আমরা অনেকেই ছোলা ভুনা খেয়ে থাকি। এটির সাথে সামান্য কয়েক কুচি আদা খেলে দারুণ কাজে দিবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ছোলা ও আদা খাওয়ার উপকারিতা রয়েছে। 

আদা জল খাওয়ার উপকারিতা

আদা জল খেলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত বৃদ্ধি পায়। চায়ের পরিবর্তে গরম পানির সাথে আদা কুঁচি খেলে কাশি ও সর্দি খুব তাড়াতাড়ি সেরে যাবে। 

আদা খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া - আদার অপকারিতা

ন্যাশনাল সেন্টার ফর কমপ্লিমেন্টারি অ্যান্ড ইন্টিগ্রেটিভ হেলথের মতে, আপনি যদি খুব বেশি আদা খান তাহলে আদার পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে হজমের সমস্যা এবং ফোলাভাব অন্তর্ভুক্ত থাকতে পারে।

বেশি আদা খেলে ডায়রিয়া হতে পারে। ডাক্তারদের মতে, এটি দ্রুত খাদ্যকে বর্জ্যে পরিণত করে এবং দুর্বলতা সৃষ্টি করে যা অবশেষে ডায়রিয়ায় পরিণত হয়।

মিডওয়াইফারি সূত্র অনুসারে, প্রতিদিন  ১,৫০০ মি. গ্রামের বেশি আদা খেলে গর্ভপাতের ঝুঁকি বাড়তে পারে। তাই এই সমস্যা এড়াতে গর্ভাবস্থায় আদা না খাওয়াই ভালো।

আদার অ্যান্টিপ্লালেটলেট বৈশিষ্ট্য রয়েছে। বেশি করে আদা খেলে রক্তপাত কম হয়। লবঙ্গ বা রসুনের সাথে এটি গ্রহণ করলে অতিরিক্ত রক্তপাতের ঝুঁকি বাড়ে।

হৃদরোগ বিশেষজ্ঞদের মতে যারা রক্তচাপের ওষুধ গ্রহণ করেন তাদের আদা এড়িয়ে চলা উচিত। খুব বেশি আদা খাওয়ার ফলে হৃদস্পন্দন অনিয়মিত হয় বলে মনে করা হয়।

অনেক খাবারের কারণে অ্যালার্জি হতে পারে, যাকে "ওরাল অ্যালার্জি সিনড্রোম" বলা হয়। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে আদা খাওয়ার পরে মুখে জ্বালাপোড়া হতে পারে। এই অবস্থায়, অনেকের জিহ্বা এবং মুখ ফুলে যেতে পারে।

আদার আছে শক্তিশালী উপাদান। এটি খালি পেটে খেলে পেটের সমস্যা হতে পারে। ফলে পেট খারাপের পাশাপাশি হজমের সমস্যাও হতে পারে।

পরিশেষ - আদা খাওয়ার উপকারিতা ও অপকারিতা

আমরা কাঁচা আদা খাওয়ার উপকারিতা ও অপকারিতা নিয়ে অনেক বড় আলোচনা করেছি। বলা হয়ে থাকে আদা সব রোগ সারাতে পারে। এর মানে হল যে আদা আমাদের শরীরের সমস্ত অসুখের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। আশা করি আপনারা আদা খাওয়া নিয়ে সকল প্রশ্নের উত্তর আমাদের পোস্টে পেয়েছেন। তবুও যেকোনো প্রশ্ন থাকলে কমেন্টে করুন, রিপ্লাই পাবেন দ্রুতই। 
End Ad Space

Share this post:

0 Comments

Please read our Comment Policy before commenting. ??

Horizontal Ad Space

Notification